সর্বশেষ খবরঃ

বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ

বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ

বিজিবির কড়া প্রতিবাদের পর ছিনিয়ে নেওয়া বাংলাদেশি জেলেদের দুটি নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ। রবিবার (২০ এপ্রিল) বিকালের দিকে দুই দেশের সীমান্ত নদী কালিন্দি জিরো পয়েন্টে নৌকাগুলো বাংলাদেশি জেলেদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত শুক্র ও শনিবার ( ১৮ ও ১৯ এপ্রিল )বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কালিন্দি নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার ও বিএসএফের শমসেরনগর ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন।

বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান, দুটি নৌকাসহ সেখানে থাকা জাল-দোড়া, বাজারসহ যাবতীয় টাকা পয়সা ফেরত দিয়েছে বিএসএফ।

এ সময় উভয় প্রতিনিধি দল আন্তঃসীমানার মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতসহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে বয়ারসিং এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের নৌকা ছিনিয়ে নেয়। এ সময় নৌকা হারিয়ে টানা দুই দিন বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে লোকালয়ে ফিরে আসে। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উপস্থাপন করা হয়।

বিএসএফের হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফয়েজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার