সর্বশেষ খবরঃ

বলিউড অভিনেতা সুনীল শেঠি নানা হচ্ছেন

বলিউড অভিনেতা সুনীল শেঠি নানা হচ্ছেন
ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা সুনীল শেঠি নানা হতে চলেছেন। ২০২৩ সালে ক্রিকেট তারকা কেএল রাহুল ও সুনীলকন্যা অভিনেত্রী আথিয়া শেঠি সাতপাকে বাঁধা পড়েন। সম্প্রতি জীবনের এই বিশেষ সুখকর খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি এ দম্পতি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় সন্তান সম্ভবা হওয়ার সুখবর নিজেই পোস্ট করেছেন আথিয়া শেঠি। সেখানে তিনি জানান, আগামী বছরেই তাদের ঘরে আসবে সন্তান।ক্যাপশনে লিখেছেন, ‘আওয়ার বিউটিফুল ব্লেসিং কামিং সুন, ২০২৫।

এই সুখবর পেয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা। আথিয়ার মা হওয়ার খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা,বণী কাপুর,এষা গুপ্তের মতো অভিনেত্রীরা।

চলতি বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল,পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়া। যদিও সেই সময়ে এই খবরে কোনো সত্যতা নেই বলেই জানিয়েছিলেন তারা।

মাস কয়েক আগে একটি রিয়ালিটি শো-এর মঞ্চে সঞ্চালিকা ভারতী সিংকে মজার ছলে সুনীল বলেছিলেন, ‘পরের সিজনে যখন আসব, তখন আমি নানার মতো হেঁটে দেখাব।

২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আলাপ রাহুল-আথিয়ার। তারপর প্রায় চার বছরের প্রেম। অবশেষে ২০২৩ সালে বিয়ে হয় তাদের।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার