সর্বশেষ খবরঃ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা
ছবি সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত প্রেস সচিব মোঃ নাঈমুল ইসলাম খান।

শনিবার ( ৮ জুন ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাঈমুল ইসলাম খান বলেন,এটি আমার জন্য একটি অভাবনীয় সুযোগ,খুব আনন্দের এবং গৌরবের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কাজের সহায়ক হিসেবে আমার জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে চেষ্টা করবো।

নবনিযুক্ত প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন, সেটা দেশ-বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করবো।

নতুন দায়িত্ব কতটুকু চ্যালেঞ্জ বলে মনে করছেন এমন প্রশ্নের জবাবে নাঈমুল ইসলাম খান বলেন, ‘আমার কাছে মনে হয় চ্যালেঞ্জ তো আসলে প্রধানমন্ত্রীর। তিনি যে চ্যালেঞ্জটা মোকাবিলা করছেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন,সেটা যথাযথভাবে আমরাই হয় তো রিপ্রেজেন্ট করি না। ফুটিয়ে তুলতে পারি না। আমাদের এই অক্ষমতা আমাদের জন্য দুঃখজনক।

তিনি বলেন,আমরা সবাই মিলে,সবার সহযোগিতায় মিলিতভাবে চেষ্টা করবো আমাদের সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে। তার মহান কাজগুলো মানুষের সামনে যথাযথভাবে উপস্থাপন করবো।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন,এম এম ইমরুল কায়েস ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার