সর্বশেষ খবরঃ

ফরিদপুরে ৩৫ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার-৬

৩৫ লাখ টাকার মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
৩৫ লাখ টাকার মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরে পৃথক অভিযানে ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস ও একটি ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শায়খ আকতার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলার টিএন্ডটিপাড়া এলাকায় কুষ্টিয়া থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় শাহিন আলী ( ৩৪ ) ও ইমন ইসলাম ( ২৩) নামের দুইজনকে আটক করা হয়।

একইদিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ব্রাহ্মণকান্দা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৯২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় আকবর সরদার ( ৪১ ), সজীব ( ৩৮ ), রাহাত বেপারী ( ৩৪ ) ও দিপু কুমার শীল ( ৪২ ) নামে চার কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি।

র‌্যাব জানিয়েছে, আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় স্থানীয় থানা ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার