সর্বশেষ খবরঃ

ফরিদপুরে বাড়ির কেয়ারটেকারকে নৃশংসভাবে হত্যা

ফরিদপুরে বাড়ির কেয়ারটেকারকে নৃশংসভাবে হত্যা
ফরিদপুরে বাড়ির কেয়ারটেকারকে নৃশংসভাবে হত্যা

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর ) জেলা প্রতিনিধি :: ফরিদপুরের ভাঙ্গায় ওহাব মাতুব্বর ( ৭০ ) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যার পর একটি ফাকা বাড়ির ৩ তলায় মরদেহর হাত-পা বেঁধে রেখে পালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ সিআইডির টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার ও তদন্তকার্য চালায়।

বুধবার ( ৮ জানুয়ারি )রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধ উপজেলার তুজারপুর গ্রামের বাসিন্দা ও নাসিরাবাদ আলেখারকান্দা গ্রামের প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাক্তার জামাল খলিফা মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকতো। জামালের দুই মেয়ে তারা তাদের পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বরকে বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, গত কয়েকদিন যাবত বাড়িটি সন্ধ্যার পরেও অন্ধকার থাকতো। যেখানে সন্ধ্যার পর পরই ওই বাড়িটি বিদ্যুতের আলোয় চারিদিকে জ্বলজ্বল করতো। অথচ,আজও সন্ধ্যার পর রাত পর্যন্ত বাড়িটি অন্ধকারাচ্ছন্ন ও সুনসান নীরবতা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা কয়েকজন মই দিয়ে বাড়ির তিন তলার জানালায় উঠতেই দূর্ঘন্ধ টের পায়। ততক্ষনাত ভাঙ্গা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোঃ আসিফ ইকবাল এই প্রতিবেদককে জানান,তিনি ও ভাঙ্গা থানার ওসি ঘটনাস্থলে যান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। গতকাল রাতে লাশটি উদ্ধার করা হয়েছে, আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩