সর্বশেষ খবরঃ

প্রবাসী অনলাইনেই ব্যাংক হিসাব খুলতে পারবেন

প্রবাসী অনলাইনেই ব্যাংক হিসাব খুলতে পারবেন
প্রবাসী অনলাইনেই ব্যাংক হিসাব খুলতে পারবেন

এখন থেকে অনলাইনেই দেশের যেকোনো ব্যাংকে হিসাব খুলতে পারবেন প্রবাসী বাংলাদেশি। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করা যাবে।বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার ( ১১ আগস্ট ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশে সক্রিয় যেকোনো ব্যাংকের এডি ( অথরাইজড ডিলার ) শাখার মাধ্যমে খোলা এ ব্যাংক হিসাবে টাকায় লেনদেন করা যাবে।বিদেশি লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পাওয়া শাখাই এডি হিসেবে পরিচিত।এ শাখা আমদানি ও রপ্তানিসহ বিদেশি মুদ্রার লেনদেন করতে পারে।

এর আগে জানুয়ারিতে অনিবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের নন রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট তথা এনআইটিএ বা নিটা হিসাব খোলার প্রক্রিয়া সহজ করেছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশে বিনিয়োগে অনিবাসীদের পরিচালিত টাকায় ব্যাংক হিসাবকে নিটা হিসাব বলা হয়। বিদেশি মুদ্রার বিপরীতে সমপরিমাণ স্থানীয় মুদ্রা তাদের নিটা হিসাবে জমা হয়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকের অনলাইন প্ল্যাটফর্মে অনিবাসীদের তথ্য পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা করার সুযোগ থাকতে হবে। আবেদন পাওয়ার পর তা অনলাইনে যাচাই ও বাছাই করে টাকায় ব্যাংক হিসাব খুলে দিতে পারবে ব্যাংক। এ জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে আরও বলা হয়, এ ব্যাংক হিসাবে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও আমানত জমা করতে পারবেন গ্রাহক। এ জন্য ব্যাংকগুলোর ওয়েবসাইটে আন্তর্জাতিক লেনদেন সুবিধা যুক্ত করতে হবে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী