সর্বশেষ খবরঃ

পূর্ণিমা মা হওয়ার গুঞ্জনে বিব্রত

পূর্ণিমা মা হওয়ার গুঞ্জনে বিব্রত
অভিনেত্রী পূর্নিমা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে নিয়ে সম্প্রতি গুঞ্জন ওঠে, মা হতে যাচ্ছেন এই নায়িকা। তবে গুঞ্জনটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পূর্ণিমা। সেইসঙ্গে জানিয়েছেন, মা হওয়ার ভুয়া খবরে বিব্রত তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পূর্ণিমা বলেন,একটি ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটাতো খুশির সংবাদ।

এ রকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম! ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয়স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন,এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!।

তিনি আরও বলেন, একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলেন না! একবার ফোন করে জানলে কী সমস্যা ছিল? এ রকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!

পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমার সেই সংসার ভেঙে যায়।

২০২২ সালের ২১ জুলাইয়ে আবারও বিয়ে করেন পূর্ণিমা। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ