সর্বশেষ খবরঃ

পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠানোসহ উচ্চপর্যায়ে রদবদল

পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠানোসহ উচ্চপর্যায়ে রদবদল
পুলিশের দুই শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠানোসহ উচ্চপর্যায়ে রদবদল

জৈষ্ঠ্য প্রতিবেদক :: রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের ( এসবি ) প্রধান মনিরুল ইসলামসহ উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরও রদবদল করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ( ডিএমপি ) এলাকায় দায়িত্বরত বেশিরভাগ উপ-কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ১৩ আগস্ট ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত একাধিক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী,এসবি প্রধান মনিরুল ইসলামকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। এসবি প্রধানের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি শাহ আলমকে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি তৌফিক মাহবুব চৌধুরীকে পিবিআই-এর প্রধান হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির প্রধান মোহাম্মদ আলীকে পুলিশ সদর দফতরের সংযুক্ত পুলিশ সদর দফতরের ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জয়নুল আবেদিন, শাহেদ আল মাসুদ, মশিউর রহমান, হুমায়ুন কবীর, রবিউল ইসলাম, মানস কুমার পোদ্দার, কাজী মনিরুজ্জামান, রাজীব আল মাসুদ, আশরাফুল ইসলাম, হায়াতুল ইসলাম খান, মোঃ ইকবাল হোসেন, মাহবুজ জামান, এইচ এম আজিমুল হক, কাজী আশরাফুল আজিমকে সরিয়ে বিভিন্ন জেলা ও রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি