সর্বশেষ খবরঃ

পুটখালী সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পুটখালী সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পুটখালী সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আনোয়ার হোসেন :: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার ( ১৩ই আগস্ট ) দুপুর ২টার সময় সীমান্তের ইছমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে বিজিবি।পরে পুলিশ কে খবর দিলে তারা এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার বলেন,কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়। তার গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বেনাপোল পোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, আজ দুপুরের সময় বিজিবির কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ব্যাক্তীর একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে তাকে কুপিয়ে হত্যা করে লাশটি নদীর পাড়ে ফেলে রেখে যায়। লাশের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে বলে আরো জনান।

আরো খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার