সর্বশেষ খবরঃ

পাহাড়ের বাঙ্গালীদের”অ-পাহাড়ী”বলায় বিক্ষোভ খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

পাহাড়ের বাঙ্গালীদের"অ-পাহাড়ী"বলায় বিক্ষোভ খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ
পাহাড়ের বাঙ্গালীদের"অ-পাহাড়ী"বলায় বিক্ষোভ খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালীদের “অ-পাহাড়ী” বলে বক্তব্য প্রদান করে পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে বিভেদ সৃষ্টি করার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার ( ২৮আগস্ট ) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে খাগড়াছড়ি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার মোড় প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং এলাকা ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,গত শুক্রবার খাগড়াছড়ি সফরকালে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাঙ্গালী জাতিকে হেয় করে অ-পাহাড়ী বলে বক্তব্য প্রদান করেন। বাঙ্গালী জাতিকে অ-পাহাড়ী অ্যাখ্যা দেয়া উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার পদত্যাগের দাবী জানান বিক্ষোভকারীরা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রফিকুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মজিদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়কসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩