সর্বশেষ খবরঃ

পাকিস্তানে ৭ নাপিতকে গুলি করে হত্যা

পাকিস্তানে ৭ নাপিতকে গুলি করে হত্যা
প্রতিকী ছবি

পাকিস্তানের বেলুচিস্তানের বন্দরনগরীতে সাতজন নাপিতকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পিতিবার এ ঘটনা ঘটে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমন্ত অবস্থায় ওই সাতজন নাপিতকে হত্যা করা হয়।

গোয়াদর পুলিশ স্টেশন হাউস অফিসার ( এসএইচও ) মহসিন আলি জানান, অজ্ঞাত বন্দুকধারীরা সুরবান্দর এলাকার গোয়াদরের ফিশ হারবারের কাছে একটি আবাসিক কোয়ার্টারে নাপিতদের ওপর অতর্কিত গুলি চালান। এতে অন্তত সাত জন নিহত হয়েছেন এবং একজন আহত হন।

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, হতাহতরা ওই অঞ্চলে একটি নাপিতের দোকানে কাজ করতেন এবং পাঞ্জাবের খানেওয়াল এলাকার বাসিন্দা ছিলেন। মহসিন আলি জিও নিউজকে বলেছেন, ইতিমধ্যে নিহত সাতজনের লাশ এবং আহত একজনকে গোয়াদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। সম্প্রতি দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে। তবে সবশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

আরো খবর

মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মনিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
স্বাধীনতা দিবসে শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার শেষে প্রাণহানি ১৮
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
স্বাধীনতা দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক-১