সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত-২

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত-২
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত-২

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে দ্রুতগামী কোচের ধাক্কায় সড়ক দূর্ঘটনায় ব্যাটারি চালিত অটোভ্যানের চালকসহ ঘটনাস্থলেই ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জাানায়,বুধবার ( ২৮ আগস্ট ) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঝিপাড়া নামক এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি কোচ চট্রগ্রাম থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে মাঝিপাড়া নামক এলাকায় দ্রুতগামী কোচটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই ভ্যান চালকসহ ২ জন নিহত হন।

নিহতরা হলেন গাইবান্ধা সদরের তুলশীঘাট তিনমাইল এলাকার তাহেরুল সর্দারের ছেলে রেজাউল করিম (৪৩) ও পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউপির হোসেনপুর করতোয়াপাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪০) বলে জানা যায়।

থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ২ জন নিহতসহ বেশ কয়েকজন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসাথে চালক পালিয়ে গেলেও ঘাতক কোচটি আটক করা হয়েছে বলে তিনি জানান। ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩