সর্বশেষ খবরঃ

পবিপ্রবির সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক

পবিপ্রবির সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক
পবিপ্রবির সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি:: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে ফার্মগেট এলাকা থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ) রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেটের সামনে থেকে সে আটক হয়েছে।

বুধবার দুপুর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে সেসব এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৪৪ জন নেতাকর্মীকে আটক করে। এসময় চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র নিয়ে দৌড়ে পালিয়ে যাবার কালে পুলিশের হাতে আটক হন পবিপ্রবি সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর।

পুলিশ সাংবাদিকদের জানায়, দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ছিনতাইকারী সন্দেহে ব্যাগসহ আটক করে। আটকের পর তল্লাশি করলে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এসময় পুলিশ জানায় উদ্ধারকৃত অস্ত্রটিট্র‍্যাডিশনাল ( গতানুগতিক) কোনো অস্ত্র নয়।

উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ সভাপতি সাগরের চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও ক্যাম্পাসের নির্মাণাধীন ভবনের রড চুরি ও চাঁদা চাওয়ায় তাকে সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে সে তার পদ ফিরে পায়।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী