সর্বশেষ খবরঃ

নোয়াখালীতে ছাত্রলীগ কর্মি গুলিবিদ্ধ

নোয়াখালীতে ছাত্রলীগ কর্মি গুলিবিদ্ধ
নোয়াখালীতে ছাত্রলীগ কর্মি গুলিবিদ্ধ

মোঃ হানিফ উদ্দিন ( সাকিব),নোয়াখালী জেলা প্রতিনিধি:: নোয়াখালীর বেগমগঞ্জের সীমান্তবর্তী এলাকার সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া বাজারে মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ছাত্রলীগ কর্মি গুলিবিদ্ধ হয়েছে।গুলিবিদ্ধ মোঃ সোহাগ (২৫) বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

শনিবার ( ৬ নভেম্বর ) দুপুর দেড়টার দিকে বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর দেড়টার দিকে সোহাগ উপজেলার পদিপাড়া বাজারের একটি খাবার হোটেলে খেতে বসে। এমন সময় মোটরসাইকেল যোগে ৩ জন মুখোশধারী লোক এসে তাকে দুই পায়ে গুলি করে এবং হাতে কুপিয়ে আহত করে চলে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় ভুক্তভোগী বা তার পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) রুহুল আমিন জানান, গুলিবিদ্ধ সোহাগ আগে ছাত্র শিবির করত। কিছু দিন আগে সে ছাত্রলীগে যোগ দেয়। আগে সে যাদের সাথে শিবির করত তারাই তার ওপর গুলি চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা