সর্বশেষ খবরঃ

নির্বাচন কবে হবে জানালেন উপদেষ্টা

নির্বাচন কবে হবে জানালেন উপদেষ্টা
নির্বাচন কবে হবে জানালেন উপদেষ্টা

আগামী দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা নির্বাচন দেবো। জনগণ ভোট দিতে পারবে। যারা নির্বাচিত হতে পারবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেবো। আমাদের হাতে সময় কম।দেড় বছর বা সামান্য দুই-এক মাস বেশি সময় আছে। ১৬ বছরের জঞ্জাল দেড় বছরে দূর করবো কী করে? আমরা যদি বেশি দিন সময় পেতাম আরও অনেক কাজ করতে পারতাম। তারপরও চেষ্টা করে যাচ্ছি।

শুক্রবার ( ১১ অক্টোবর ) রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায় ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে ভোটার লিস্ট হালনাগাদ করে আমরা নির্বাচন দেবো। ১৬ বছর পরে এ দেশের মানুষ প্রথম নিজের খুশিতে ভোট দিতে পারবে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ক্ষমতা ধরে রাখবো না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার ভুল ত্রুটি হতে পারে, আমি মানুষ। আপনারা আমাকে পরামর্শ দেবেন। আমার কোনও ভুল হলে ধরিয়ে দেবেন। তবে ফেসবুকে লেখেন কেন? ফেসবুক কোনও সমাধান করে না।

আপনার ফেসবুকের কথা আমি ধরবো না।কেউ যদি ফেসবুকে লিখে আমাকে অপমান করতে চান। আমার বিশাল সাইবার টিম আছে, আপনাকে অপমান করার জন্য দাঁড়িয়ে যাবে। কোন শয়তান বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেবো না। তোমার মতো যদু মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করবো না। আমাকে যদি ব্যর্থ করে দিতে চাও তুমি ব্যর্থ হয়ে যাবে। আমরা রাষ্ট্র পরিচালনার জন্য ফেসবুকের মুখাপেক্ষী নই।

ধর্ম উপদেষ্টা বলেন,আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন।তবে ফেসবুকের মাধ্যমে না, মেসেঞ্জারের মাধ্যমে দেবেন। আমরা আপনাদের পরামর্শকে সম্মান দেবো। একমাত্র যাদের সৎ সাহস নাই যারা কুপের ব্যাঙ, তারা ফেসবুকে লেখে। উল্টাপাল্টা লেখে। তোমার লেখায় আমার কিছু হবে না। তুমি যে ভাষায় লিখবে সে ভাষায় জবাব যাবে। আমরা মাঠ থেকে এসেছি। দায়িত্ব শেষে ফের মাঠে ফিরে যাবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ( বিকেএমইএ ) সভাপতি মোহাম্মদ হাতেম,হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী প্রমুখ।

আরো খবর

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১