সর্বশেষ খবরঃ

নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক

নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি বাজারে ভাসমান এক নারী সবজি ব্যবসায়ীকে মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ) সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পৌর বাজারে ভাসমান সবজি বিক্রেতা ক্রাইউ মগিনী (৩৯)-এর সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী মো. ওমর ফারুক (৩৭)-এর ভাসমান সবজির দোকান বসানোকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়।

অভিযোগে বলা হয়েছে,একপর্যায়ে মোঃ ওমর ফারুক ক্রাইউ মগিনীকে এলোপাতাড়ি ঘুষি মেরে নাক-মুখে আঘাত করেন। পরে তাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার পর আহত ক্রাইউ মগিনীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ওমর ফারুককে আটক করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় এফআইআর নং-০২, তারিখ ৩ জুলাই ২০২৬,জিআর নং-৬৪ মূলে ৩০৭ (হত্যাচেষ্টা), ৩২৩ (আঘাত), ৩৫৪ ( নারীর শ্লীলতাহানি ) ও ৫০৬ ( ভয়ভীতি প্রদর্শন ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো খবর

চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
শিল্পী সমিতির নির্বাচন শুরু,ভোট দিবেন ৫৭৩ ভোটার
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকা মদ্রিচ
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
শ্যামনগরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী
খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮ হাজার ৫০১ পরীক্ষার্থী