সর্বশেষ খবরঃ

নড়াইলে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

নড়াইলে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু
প্রতিকী ছবি

উজ্জ্বল রায় ::  নড়াইলের পল্লীতে পুকুরে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাজন শিকদার (৮) নামে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।রাজন পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের ছেলে। গত বুধবার ( ২৮ আগস্ট ) বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোস্তাফিজুর রহমান পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শান্ত শিকদারের একমাত্র ছেলে রাজন শিকদার বাকপ্রতিবন্ধী ছিল। বুধবার দুপুরে সে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। রাজনকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে মৃতদেহ উদ্ধার করে স্বজনরা।

আরো খবর

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৪
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৫
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলায় কারাগারে যুবক
নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলায় কারাগারে যুবক
খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন
খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন
দিনাজপুর বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবেঃ সৈয়দ জাহাঙ্গীর আলম
দিনাজপুর বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবেঃ সৈয়দ জাহাঙ্গীর আলম
চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
বেনাপোলে মাদক বিক্রেতাদের হামলায় ব্যবসায়ী আহত