সর্বশেষ খবরঃ

নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৪

নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৪
নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৪

উজ্জ্বল রায় ( নড়াইল ) জেলা প্রতিনিধি :: নড়াইল-২ আসনে সদর উপজেলার গাবতলা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার গাবতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় দুই পক্ষই পাল্টা-পাল্টি অভিযোগ করেন।

কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা জানান,শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় অতর্কিতভাবে ধানের শীষের লোক আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ২ নারীসহ ৯ জন আহত হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থকরা দাবি করেন, কলস প্রতীকের সমর্থকেরা আমাদের ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসে। আমরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ৫ জন আহত হয়।

এবিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )ওলি মিয়া বলেন,কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে।এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরো খবর

উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
উন্নয়নের বার্তা নিয়ে ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ সম্পন্ন
খাগড়াছড়িতে  শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
খাগড়াছড়িতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড