সর্বশেষ খবরঃ

নড়াইলে গনধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

নড়াইলে গনধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
নড়াইলে গনধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: নড়াইলের কালিয়া উপজেলায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাব্বি শেখ ( ২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার ( ১৯ মে ) বিকেলে উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি শেখ উপজেলার খড়রিয়া গ্রামের ইমরান শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়,ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে মামলার প্রধান আসামি রাব্বির মোবাইল ফোনে পরিচয় হয়। এর কিছুদিন পরে সে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ( ১৮ এপ্রিল ) রাতে উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিনের (২৭) বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে তরুণীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে ( ২০ এপ্রিল ) রাব্বি শেখ এবং শাহিনের বিরুদ্ধে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গত সোমবার ( ১৯ মে ) বিকেলে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পোল বাজার এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুল্লাহ আল মামুন বলেন,র‍্যাব ও থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে অভিযান চালিয়ে আসামি রাব্বি শেখকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরো খবর

চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা