সর্বশেষ খবরঃ

নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস কারাগারে

নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস কারাগারে
নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি সুবাস চন্দ্র বোস কারাগারে

স্টাফ রিপোর্টার :: নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জেলা আওয়ামীলীগের সভাপতি কারাগারে।
বৃহস্পতিবার সকালে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন সুবাস চন্দ্র বোসের আইনজিবী।

অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ( ২১ নভেম্বর )বেলা ১১টার দিকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাদিউজ্জামান এ আদেশ দেন।জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি ) আজিজুল ইসলাম নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের মিছিলে গুলি,বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ৯০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন।মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে ৩ নম্বর আসামি করা হয়।

এ মামলায় বৃহস্পতিবার সকালে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন সুবাস চন্দ্র বোস। তবে আদালত জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন