সর্বশেষ খবরঃ

দোকানপাট বন্ধের সরকারি নির্দেশ অমান্য করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

দোকানপাট বন্ধের সরকারি নির্দেশ অমান্য করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
দোকানপাট বন্ধের সরকারি নির্দেশ অমান্য করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার :: শেরপুরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় রাত ৮টার পর দোকানপাট বন্ধের সরকারি নির্দেশ অমান্য করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনার দায়ে শেরপুরের শ্রীবরদীতে ১০টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ১৩ আগস্ট ) রাতে শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় শ্রীবরদী বাজার, বটতলা বাজার, তেনাচিড়া বাজার, ভারেরা বাজার ও কুরুয়া বাজারে অভিযান চালিয়ে দোকান খুলে রাখায় ১০টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ১টি প্রতিষ্ঠানকে নগদ ১ হাজার টাকা জরিমানা আদায় করে।

সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখতে বেশ কয়েকবার মাইকিংয়ের মাধ্যমে উপজেলায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

এরপরও যারা সরকারি নির্দেশনাকে অমান্য করে দোকান খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত