সর্বশেষ খবরঃ

দিনাজপুরে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত‍্যুদন্ড

দিনাজপুরে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত‍্যুদন্ড
দিনাজপুরে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত‍্যুদন্ড

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামীর মৃত‍্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।সোমবার ( ২৪জুলাই ) দুপুর ২টায় দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় দেন।

মামলার এজাহার সুত্রে জানা যায় ২০০৯সালে দিনাজপুর সদর উপজেলার মাধবপুর চিড়াকুঠি পাড়ার শ্রী লালু চন্দ্র রায়ের ছেলে প্রভাত চন্দ্র রায়ের সাথে ববিতা রানী রায়ের পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়।বিয়ের পর থেকেই তাদের মধ‍্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। প্রায়ই রাতেই প্রভাত চন্দ্র নেশা করে এসে তার স্ত্রী ববিতা রানীকে শারীরিকভাবে নির্যাতন চালায়।

নির্যাতনের মাত্রা দিনদিন বেড়ে যাওয়ায় স্ত্রী ববিতা তার সাথে থাকতে অস্বীকৃতি জানায়। এভাবেই চলাকালীন ২০১৭সালে স্বামী প্রভাত চন্দ্র রায় তার স্ত্রী ববিতা রানী রায়কে প্রচন্ড আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করায় ঘটনাস্থলেই ববিতা রানীর মৃত‍্যু হয়।

ববিতা রানীর বোন বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত‍্যা মামলা দায়ের করেন। একাধিক সাক্ষ গ্রহন শেষে আসামীর উপস্থিতে মৃত‍্যু দন্ডের আদেশ দেন বিচারক জাবিদ হোসেন। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মোঃ রবিউল ইসলাম রবি।

আরো খবর

শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক