সর্বশেষ খবরঃ

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ি আটক

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ি আটক
দিনাজপুরে র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব‍্যবসায়ি আটক

চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের র‍্যাব-১৩এর অভিযানে ৫৯২বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই শীর্ষ মাদক ব‍্যবসায়ি আটক হয়েছে।

৪ জুন রবিবার ভোরে দিনাজপুর শহরের বড়বন্দর নতুনপাড়ায় র‍্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী ১ দিনাজপুরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক ব‍্যবসায়ি জাহিদ ইসলামের বাড়ীর শয়ন কক্ষ হতে ৫৯২বোতল অবৈধ মাদকদ্রব‍্য ফেন্সিডিলের একটি চালানসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ি মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ জাহিদ ইসলাম ( ৩৮) এবং চিরিরবন্দর উপজেলার সুকদেবপুর গ্রামের আব্দুল ওয়াকিব মন্ডল মুকুলের ছেলে ফিজার মন্ডল ( ২৩) কে হাতে নাতে আটক করে।

আটককৃত শীর্ষ মাদক কারবারী মোঃ জাহিদ ইসলাম ও ফিজার মন্ডল দিনাজপুরে মাদক সিন্ডিকেটের অন্যতম মূলহোতা বলে ধারণা করা হচ্ছে ।তারা উভয়ে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ছদ্দবেশে মাদক ঢুকিয়ে তা নিজ বাড়ীতে মজুদ রেখে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরাভাবে সরবরাহ করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে,তাদের পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ, এমকেডিল ইত্যাদি সংগ্রহ করে তা দেশের বিভিন্ন ধরনের শীর্ষ মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩