সর্বশেষ খবরঃ

দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর কাহারোল উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩জানুয়ারি )সকাল ৯টায় কাহারোল ১৩মাইল গড়েয়া নামক স্থানে মোস্তাফা পেট্রোল পাম্পে সামনে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত দেলোয়ার হোসেন বীরগঞ্জ উপজেলার কুমোরপুর এলাকার বাসিন্দা এবং দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় আদর্শ লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেনের ছোট ভাই।সে লাইব্রেরি দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় ঘন কুয়াশায় ঢাকা চারিদিক।এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বাস পিছন থেকে মোটরসাইকেল ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ব্যক্তিটি ( চালক )ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহারোল থানার ওসি রুহুল আমিন বলেন আমাদের থানা থেকে অফিসাররা গিয়ে পরিস্থিতি ও যানচলাচল স্বাভাবিক করে।তবে লাশ উদ্ধারথেকে আইনগত সমস্ত কার্যক্রম হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার