সর্বশেষ খবরঃ

দিনাজপুরে গন পিটুনীতে নিহত-১

দিনাজপুরে গন পিটুনীতে নিহত-১
প্রতিকী ছবি

চন্দনমিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলায় চুরি করে পালিয়ে যাবার সময় জনতার গণপিটুনিতে আইনুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত আইনুল ইসলাম (৩৩) চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া মাঝিপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর ) দুপুরের দিকে সদর উপজেলার ঝানজিরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম জানান, ঝানজিরা গ্রামের রাস্তার ওপর থেকে আইনুলের লাশটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার ( ২ সেপ্টেম্বর ) রাতে জনৈক জাফরের বাড়িতে একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল তিনজন চোর। টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও আইনুল ধরা পড়ে যান। এ সময় গণপিটুনিতে প্রাণ হারান তিনি।

ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনটি মোবাইল ফোনের একটি নিহত আইনুল ইসলামের এবং অন্য দুটির মালিকানা দাবি করেছে জাফরের পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে!

আরো খবর

বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোলে বিজিবির অভিযানে বিষ্ফোরক দ্রব্য উদ্ধার
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
কাশিয়ানীতে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে