সর্বশেষ খবরঃ

‘জুলাই বিপ্লব কর্নার’মধুমেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে

‘জুলাই বিপ্লব কর্নার’মধুমেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে
‘জুলাই বিপ্লব কর্নার’মধুমেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে

রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে চলছে সপ্তাহব্যাপী মধুমেলা। আর এবারের মধুমেলায় জুলাই বিপ্লবের গৌরবময় চিত্র তুলে ধরে একটি কর্নার করা হয়েছে। সেখানে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের বীর শহিদদের গৌরবগাথা।

সংগ্রামের দিনগুলোর আলোকচিত্র। স্মরণ করা হয়েছে বিপ্লবের শহিদ আবু সাঈদসহ নিহত ও আহতদের। জুলাই বিপ্লবে নিহত কেশবপুরের ভালুকঘরের ছেলে তৌহিদুর রহমানের ছবি ও সংক্ষিপ্ত সংগ্রামের ইতিহাস স্থান পেয়েছে এই কর্নারে।

৫ আগস্ট ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। বর্ণনা করা হয়েছে তার গৌরবগাথা। আন্দোলনে কেশবপুর ও যশোরের স্থিরচিত্র তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ঢাকায় আন্দোলনের সেসব দিনগুলো ফুটে উঠেছে আলোকচিত্রে। জুলাই বিপ্লব কর্নারে এসে দর্শনার্থীরা যেন স্তব্ধ হয়ে যাচ্ছেন। তাদের গভীর চিত্তে স্মরণ করছেন।

বাগেরহাটের রামপাল থেকে আসা আবদুল মাজেদ বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদেরকে এখানে স্মরণ করা হয়েছে। এটা খুবই ভাল উদ্যোগ।

তন্বী খাতুন নামে এক নারী বলেন, সন্তানদের নিয়ে মেলায় এসেছি।কর্ণারের সামনে দিয়ে যাওযার সময় বুকের ভিতর কেঁদে উঠেছে। বাচ্চাদের নিয়ে ঘুরে দেখছি কর্ণার। আর ভাবছি, যারা সন্তান হারিয়েছেন তারা আর কখনো ফিরে পাবেন না। তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। তাদেরকে এভাবেই স্মরণ করা উচিত।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন