সর্বশেষ খবরঃ

জুভেন্টাসের বিদায়,শেষ আটে চেলসি

জুভেন্টাসের বিদায় হলেও চেলসি নিশ্চিত করেছে শেষ আট। লিলের মাঠ থেকে ফিরেছে ২-১ গোলের জয় নিয়ে। ১৩ মিনিটের ঝড়ে সব শেষ জুভেন্টাসের! ঘরের মাঠেই কিনা হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলো ইতালির সবচেয়ে সফল দলটি। তাও আবার ভিয়ারিয়ালের বিপক্ষে,ধারেভারে-ঐতিহ্যে যারা ধারেকাছেও নেই তুরিনের ক্লাবটির।

হঠাৎ ওঠা ঝড়ে ৩-০ গোলে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে জুভেন্টাসের। দুই লেগ মিলিয়ে ৪-১ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ভিয়ারিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। লিলকে ২-১ গোলে হারিয়ে ৪-১ অগ্রগামিতায় সহজেই পেয়েছে পরের রাউন্ডের টিকিট।

শেষ ষোলোর প্রথম লেগে ভিয়ারিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করে এসেছিল জুভেন্টাস। ফিরতি লেগ নিজেদের মাঠে হওয়ায় শেষ আটে তাদের যাওয়ার সম্ভাবনাই ছিল বেশি। আলিয়েঞ্জ স্টেডিয়ামে শুরুর দিকে ইতালিয়ান ক্লাব যেভাবে আক্রমণ ও সুযোগ তৈরি করেছে, তাতে পরের রাউন্ডের দাবিদার ছিল তারাই। পারফরম্যান্স বিবেচনায় ‍ভিয়ারিয়ালের ম্যাচ জেতা ও কোয়ার্টার ফাইনালে যাওয়া বিস্ময়জাগানিয়া।

ম্যাচের সব উত্তেজনা জমা ছিল শেষ ১৩ মিনিটে। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় সফরকারীরা। নিজেদের সীমানায় দানিয়ের রুগানি ফাউল করে বসেন কোকেলিনকে। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে আসা জেরার্দ মরেনো বল জালে উড়িয়ে এগিয়ে নেন ভিয়ারিয়ালকে।

৮৫ মিনিটে আবারও স্প্যানিশ ক্লাবটির গোল উদযাপন। এবার স্কোরশিটে নাম তোলেন পাও তোরেস। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোলমুখে বাড়ান সের্গে অরিয়ের। এরপর ফ্লিকে বল জালে জড়ান তোরেস। ২-০ গোলে পিছিয়ে পড়ে বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছিল জুভেন্টাস। তবে তাদের হতাশার শেষটা তখনও হয়নি। টিকে থাকার সামান্য আশা থাকলেও সেটা একেবারে শেষ হয়ে যায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভিয়ারিয়াল তৃতীয় গোল পেলে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে সফরকারীদের দুর্দান্ত এক জয় এনে দেন আরনট দানজুমা। যদিও শুরুতে লিড পেয়েছিল ফরাসি ক্লাবটি।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩