সর্বশেষ খবরঃ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযোগ্য মর্য্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার(০৬ জুলাই)সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শ্যামনগর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী বোর্ড, শ্যামনগর, সাতক্ষীরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সাবেক আহবায়ক মোঃ সোলায়মান কবির,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনির প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের সার্বিক উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্ব অপরিসীম। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

আরো খবর

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
পানছড়িতে সশস্ত্র হামলায় নিহত ৩
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
চৌগাছা সমিতির উদ্যোগে পঙ্গু ও চলাচলে অক্ষমদের মাঝে হুইলচেয়ার বিতরণ
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নারী সবজি ব্যবসায়ীকে মারধরের অভিযোগে খাগড়াছড়িতে যুবক আটক
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার
নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার