
যশোর প্রতিনিধি :: রমজানে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে তদারকি মূলক অভিযানের অংশ হিসাবে যশোরের চৌগাছা উপজেলার মাংস ও কাচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অফিস অভিযান পরিচালনা করেন।
রবিবার ( ২২ ফেব্রুয়ারী ) উপজেলার বিভিন্ন হাট বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, ক্যাব সদস্য ও চৌগাছা থানা পুলিশের একটি দল।
বিক্রিত পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দ্বায়ে দুটি মুদি ও ১টি মাংস বিক্রেতা মোট ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান তিনটি হলো-সেলিম এন্ড আসলাম স্টোর ৩৭-১০,০০০/-, আলামিন স্টোর ৩৮-২,০০০/- ও কাশেম স্টোর ৩৮-২,০০০/-। আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলে অফিস সূত্র নিশ্চিত করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃসেলিমুজ্জামান বলেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।