সর্বশেষ খবরঃ

চিলিতে ভয়াবহ দাবানলে ১১২ জনের মৃত্যু

চিলিতে ভয়াবহ দাবানলে ১১২ জনের মৃত্যু
ছবি সংগৃহীত

চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে পৌঁছেছে।দেশটির ভালপারাইসো অঞ্চলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে,নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

সোমবার (৫ ফেব্রুয়ারি ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। প্রতিবেদনে বলা হয়েছে,গত শুক্রবার থেকে চিলির মধ্যাঞ্চলের বনে ছড়িয়ে পড়া এই দাবানল এখন শহরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। অগ্নিনির্বাপক বাহিনী এবং জরুরি পরিষেবাকর্মীরা আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে প্রাণপণ কাজ করে যাচ্ছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা জারির ঘোষণায় বলেছেন, দাবানল পরিস্থিতি মোকাবিলায় ‘প্রয়োজনীয় সব সম্পদ’ কাজে লাগানো হবে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতাও জারি করেছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের।

চিলির ন্যাশনাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড রেসপন্স সার্ভিস জানিয়েছে,রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ১শো কিঃমিঃ পশ্চিমে অবস্থিত ভালপারাইসোতে ১১ হাজারেরও বেশি হেক্টর জমি পুড়ে গেছে।দেশটির গৃহায়ণ মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলে ৩০০০ থেকে ৬০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এটি চিলির স্মরণকালের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার। শহরটির মেয়র জানিয়েছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সঙ্গে লড়াই করতে ও প্রয়োজনীয় তৎপরতা চালাতে সামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চিলির সরকার। ২০২৩ সালে একইরকমভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল চিলিতে। সে সময় দাবানলের জেরে প্রাণ হারিয়েছিলেন ২২ জন মানুষ। ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ৪ লাখ হেক্টর জমি।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান