সর্বশেষ খবরঃ

চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: “চালিতাঘাটা হাট বাজার বাঁচাও অবৈধ দখল হটাও”অবৈধ দখল নয়,জনগণের অধিকার চাই এই প্রতিবাধকে সামনে রেখে শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নের ৩০ বছরের পুরনো চালিতাঘাটা হাট বাজারে চাঁদনী সেট অবৈধভাবে দখলমুক্ত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকালে চালিতাঘাটা হাট বাজারে  ভুরুলিয়া ইউনিয়ন সুশীল সমাজ ও বাজার ব্যসায়ীবৃন্দের আয়োজনে চালিতাঘাটা প্রভাতী সংঘের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী।
আরো বক্তব্য রাখেন চালিতাঘাটা হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহাসিন রেজা,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম,সদস্য সচিব রাজু আহমেদ আজু, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক,সেচ্ছাসেবী দলের জেলা কমিটির সদস্য  রেজাউল ইসলাম,প্রভাতী সংঘ্যের সভাপতি আব্দুল আজিম বকুল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাগর, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিথু প্রমুখ।
স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী সুত্রে জানা যায় চালিতাঘাটা বাজারের ব্যাবসায়ীদের সুবিধাত্বে সরকারি অর্থায়নে নিন্মিত সেডটিতে স্থানীয় সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবত ব্যাবসা পরিচালনা করে আসতেছে। হঠাৎ মোঃ হোসেন আলী নামে এক ব্যাবসী মিম এন্ড জিম এন্টারপ্রাইজ নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেন।  এছাড়া মোঃ মহিবুল্লাহ নামে এক ব্যাবসায়ী মহিবুল্লাহ স্টোর নামে একটি সাইনবোর্ড সাটিয়ে দেন।  এভাবে সাধারণ ব্যাবসায়ীদের এই সেডটি দখলের চেষ্টা করলে স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী সাইনবোর্ড গুলো নামিয়ে দেয়। এবিষয়ে স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসীর মদ্ধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বাজারের এই সেটটিতে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসতেছে গুটিকয়েক ব্যক্তির সুবিধার্থে এই ইজারা প্রদান করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা। আমরা অবিলম্বে এই ইজারা বাতিলের দাবী জানাচ্ছি।
মানববন্ধনে অংশ নেওয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল হক বলেন, বাজারের এই সেডটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন। এই সেটটির উন্নয়নে ইউনিয়ন পরিষদ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এমতাবস্থায় হঠাৎ এই সেটটি ইজারা দেয়াতে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সৃষ্টি হয়েছে,অবিলম্বে এই ইজারা বাতিলের দাবী জানাচ্ছি।

আরো খবর

চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা