সর্বশেষ খবরঃ

ঘুসের টাকাসহ দুদকের হাতে রাজস্ব কর্মকর্তা শামিমা ও তার সহযোগী আটক

ঘুসের টাকাসহ দুদকের হাতে রাজস্ব কর্মকর্তা শামিমা ও তার সহযোগী আটক
ঘুসের টাকাসহ দুদকের হাতে রাজস্ব কর্মকর্তা শামিমা ও তার সহযোগী আটক

বেনাপোল প্রতিনিধি :: আমদানি কারক প্রতিনিধির কাছ হতে ঘুষের ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ কালে দুদুকের অভিযানে বেনাপোল কাস্টমস হাউসের ৬নং গ্রুপের দায়িত্বে থাকা রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তার (৪০) ও তারসহযোগী এনজিও কর্মী হাসিবুল ( ৩৫) আটক হয়েছেন।

সোমবার( ৬ অক্টোবর ) বিকালে বেনাপোল কাস্টমস হাউস ভবন থেকে অবৈধ্য ঘুস গ্রহণের সময় ঐ দুই জনকে হাতে নাতে আটক করে দুদকের যশোর কার্যালয়ের তদন্ত দল।

দুর্নীতি দমন কমিশন ( দুদক ) এর যশোরের উপ-পরিচালক সালাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন( দুদক ) যশোরের সমন্বিত কার্যালয়ের তদন্ত দল,কাস্টমস কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।

যশোরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন দুদুকের অভিযানে রাজস্ব কর্মকর্তার সহযোগীর আটকের সত্যতা নিশ্চিত করেন। সংবাদ লেখা কালীন সময়ে জব্দকৃত টাকা গণনাসহ সংশ্লিষ্ট কার্যক্রম চলছিলো।

উল্লেখ্য দীর্ঘদীন ধরেই বেনাপোল কাস্টমস হাউসের একাধিক অসাধু কর্মকর্তা নানা কৌশলে আমদানিকারকদের পণ্য খালাস নেওয়ার জন্য দাখিলকৃত ফাইল আটকিয়ে অবৈধ্য ঘুসের টাকা দাবী করে আমদানিকারক প্রতিনিধি সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ীদের হয়রানী করে আসছিলো।

এসংক্রান্তে একাধিক পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলেও কোন পদক্ষেপ নেইনী বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষসহ এনবিআর। অবশেষে দুর্নীতি দমন কমিশনের সফল অভিযানে আমদানীকারকদের দীর্ঘদীনের অভিযোগ কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ্য ঘুসের টাকা চেয়ে হয়রানী হওয়া তা প্রমানিত হলো।

বেনাপোল কাস্টমস হাউসের নারী রাজস্ব কর্মকর্তা দুদুকের অভিযানে আটকের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরো খবর

গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
গৌরীপুরে চাকরি মেলা অনুষ্ঠিত
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৬ দিন পর মনোজ পাইকের মরদেহ উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
রিভারাইন বিজিবি’র অভিযানে এয়ারগান ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
খাগড়াছড়িতে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে বেনাপোলে স্বাগত র‌্যালী
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান