সর্বশেষ খবরঃ

তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাগর কুমার বাড়ই (খুলনা )জেলা প্রতিনিধি :: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ শে মার্চ খুলনার তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপোধ্বনী এবং বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা শুরু হয়।

সকাল সাড়ে ৮ টার দিকে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন,উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী।

পতাকা উত্তোলন শেষে পুলিশ,আনসার, ফায়ার সার্ভিসের সদস্য এবং কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী এবং পরে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার অপু মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক( মন্টু ),উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জুপি রানী সরকার, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহীদুর রহমান প্রমুখ।

এরপর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী