সর্বশেষ খবরঃ

গৌরীপুরে প্রতিমা তৈরির কাজ শেষে চলছে রং তুলির আঁচড়

গৌরীপুরে প্রতিমা তৈরির কাজ শেষে চলছে রং তুলির আঁচড়
গৌরীপুরে প্রতিমা তৈরির কাজ শেষে চলছে রং তুলির আঁচড়

মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার,ময়মনসিংহ জেলা প্রতিনিধি :: ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় পূজা মন্ডপ গুলো ঘুরে দেখা গেছে প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে এখন চলছে রংয়ের কাজ।

গৌরীপুর পূজা উদযাপন পরিষদ এবং উপজেলা প্রশাসনের তথ্য মতে গৌরীপুর উপজেলায় মোট ৬৩ টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

গৌরীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী দুর্গা বাড়ি পূজা মন্দিরে গেলে দেখা যায় প্রতিমার রঙের কাজ চলছে এ সময় মৃৎ শিল্পী সুখেশ পালের সাথে কথা হয়। তিনি বলেন এ বছর তিনি প্রায় ১০ থেকে ১২ টি প্রতিমার অর্ডার পেয়েছেন সবগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে তুলনামূলক ভাবে এইবার কাজের চাপ একটু বেশি ।

দুর্গা বাড়ি মন্দির কমিটির সভাপতি পলাশ কান্তি বিশ্বাস জানান এ বছর আড়ম্বর ভাবে আমরা মায়ের পূজা করার চেষ্টা করছি, আমাদের মন্দিরের বড় এরিয়া থাকায় বিশাল আলোকসজ্জার মাধ্যমে আমরা এই বছর শারদীয় দুর্গোৎসব পালন করছি।এছাড়াও তিনি গৌরিপুরবাসী সহ সকলকে দুর্গা বাড়ির পূজা দেখার আহ্বান জানান এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য গতকাল ১৫ অক্টোবর শুক্রবার শুভ মহালয়ার মাধ্যমে দেবিপক্ষের শুরু আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী থেকে ২৪ অক্টোবর বিজয়া দশমী ও দর্পণ বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সব শ্রেণীর বাঙালির মধ্যেও। মন্দিরে মন্দিরে চলছে সাঁজ সজ্জার কাজ।

আরো খবর

ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ রাজবাড়ীর দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে আবারো স্বর্ণবারসহ পাচারকারী আটক
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টর অভিনন্দন
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড