সর্বশেষ খবরঃ

গোবিন্দগন্জের কৃষকরা আলু চাষে ব্যস্ত সময় পার করছে

গোবিন্দগন্জের কৃষকরা আলু চাষে ব্যস্ত সময় পার করছে
গোবিন্দগন্জের কৃষকরা আলু চাষে ব্যস্ত সময় পার করছে

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চরঅঞ্চলে অনেক কৃষকই আগাম মিষ্টি আলু চাষ করেছেন এবার। মিষ্টি আলু থেকে ভালো লাভের আশা করছেন তাঁরা।

স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের নানা জায়গায় নিয়ে যাওয়া হয় এই আলু। মিষ্টি আলু চাষ লাভবান হওয়ায় কৃষকরা আলু চাষে এখন ব্যস্ত সময় পার করছে।

উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে চরবালুয়া চর অঞ্চলে চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার বন্যা বা অনাবৃষ্টি না হওয়ায় চর বালুয়া করতোয়া নদীর চর অঞ্চলে কার্তিক মাসের প্রথম সপ্তাহে থেকে শুরু হয় মিষ্টি আলুর চারা বপন।

ফাল্গুন মাসের প্রথম দিকে থেকে মিষ্টি আলু মাটির নিচে পরিপক্ব হয় এবং এসব আগাম জাতের আলু তোলা শুরু হয়। কিন্তু এবার চর অঞ্চলে কৃষকরা মিষ্টি আলুর দাম ভালো পাওয়ায় তোলা শুধু করে এবং ঐ জমি আবার হাল চাষ করে পুনরায় মিষ্টি আলুর চারা বপনে ব্যস্ত সময় পার করছে।

উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর অঞ্চলে গিয়ে দেখা গেছে, খেতজুড়ে আবাদ করা হয়েছে মিষ্টি আলু। কেউ কেউ কোদাল দিয়ে মাটি কুপিয়ে আলগা করে বিট করছেন। কেউবা আবার বেটে মিষ্টি আলুর চারা বপন করছে।

চর অঞ্চলের একজন কৃষকের সঙ্গে কথা বললে তিনি বলেন, এই মৌসুমে ১৫ শতক জমিতে মিষ্টি আলু চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়া যাবে।

এক বিঘা জমিতে ৬০ থেকে ৬৫ মণ আলু নামে। গত বছর প্রতি মণ মিষ্টি আলু পাইকারি ৪৫০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি করছি। কিন্তু বাজার দর ভালো হওয়ায় প্রতি মণ ৮৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে । ৪২ শতক জমিতে চারা বপন ও আলু তোলা পর্যন্ত মোট খরচ হয়েছে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা।

এবার বাজার দর ভালো হওয়ায় ১৫ শতক জমিতে ৩০ হাজার টাকার আলু বিক্রি করছি। তাই আবার এককই জমিতে সার দিয়ে চাষ হাল চাষ করে আলুর চারা লাগাচ্ছি।

চর এলাকার আরেকজন কৃষকের সঙ্গে কথা বললে তিনি বলেন আমরা চর অঞ্চলের কৃষকরা চরে যে যেকোন ফসল ফলায়তে পরিপক্ক ফলস হতে সময় লাগে সাড়ে ৫ মাস থেকে ৬ মাস মেয়াদী।

কিন্তু এই জাতের আলু চারা বপন থেকে শুরু করে ৯০ দিনের ফল দেয়,যার ফলে ৬ মাসে দুবার ফল পাওয়া যাবে।এতে করে আমরা কৃষকরা এক বিঘা জমিতে মিষ্টি আলু চাষ করে ১লক্ষ থেকে ১লক্ষ ২০ হাজার টাকার আলু বিক্রি হবে। এবং মিষ্টি আলু চাষে ৬ মাসে দুবার খরচ বাদে ৮০ থেকে ৯০ হাজার টাকা লাভ হবে ।

এজন্যই চর অঞ্চলের কৃষকরা আগাম জাতের মিষ্টি আলু চাষে ঝুঁকছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩