সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ব্রীজ ভাঙতে গিয়ে আহত-৩

গোবিন্দগঞ্জে ব্রীজ ভাঙতে গিয়ে আহত-৩
ছবি সংগৃহীত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তরের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এবার কথিত ঠিকাদার লিমন কর্তৃক অবৈধভাবে ব্রীজ ভাঙ্গার সময় মাটি ও ইট-চাপায় তিন জন আহতের খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার ( ২২ জানুয়ারি )উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফতুল্যাপুর গ্রামে।ফুটানিবাজার থেকে ফতুল্যাপুর যাওয়ার পাকা রাস্তাটির মাঝে থাকা পুরাতন ব্রীজটি অবৈধভাবে ভেঙ্গে নেওয়ার সময় ইট ও মাটি চাপা পড়ে তিন জন শ্রমিক আহত হয়। আহতরা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার থেকে লিমন নামের এক ঠিকাদারের শ্রমিকরা ভাঙ্গা শুরু করে। তারা ব্রীজের ছাদ ভেঙ্গে রড এবং মাটি খুঁড়ে ইট তোলার চেষ্টা করে।

সোমবার সকালে সেখানে ইট খোলার চেষ্টাকালে মাটি ও ইট চাপা পড়ে তিনজন শ্রমিক আহত হয়। আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর মাঝেই তড়িঘড়ি করে ট্রলিতে করে  ইট ও রড সরিয়ে নিয়ে ঠিকাদারের লোকজন সটকে পড়ে।

আহতরা জানান,তারা লিমন নামের এক ঠিকাদারের কাছে চুক্তিতে ব্রিজটি ভাঙতে আসে। তবে মূল ঠিকাদার জেলার সাঘাটা উপজেলার জহির এসএসপি। তার কাছ থেকে কিনে নিয়ে ব্রিজটি নির্মাণ করার কথা লিমনের।

এ বিষয়ে সাব-ঠিকাদার লিমন জানান, ব্রিজের পাঁচ হাজার ইট ফেরত দেওয়া হবে। মূল ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও বিবৃতি জানা যাইনি।

বিষয়টিতে সাংবাদিকরা উপজেলা নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান তালুকদারের দপ্তরে কথা বললে তিনি ব্রীজ ভেঙ্গে শ্রমিক আহতের বিষয়টি জ্ঞাত নন বলে জানান, ব্রিজ ভাঙ্গার বা নির্মাণের কার্যাদেশ এখনও হয়নি বলে আরো জানান।

বিষয়টি সরেজমিনে দেখার জন্য তিনি সাবস্ট্যান্ড ইঞ্জিনিয়ার হারুনকে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেন, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার দপ্তর থেকে কোনো ব্যবস্থা গ্রহণের তথ্য পাওয়া যায়নি।

কার্যাদেশ না পেয়েই পুরাতন ব্রীজ ভেঙ্গে মালামাল নিয়ে গেলেও উপজেলা প্রকৌশলীর না জানা বিষয়টিতে দপ্তরটির উদাসীনতাকেই দায়ী করছে সচেতন মহল।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী