সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে জমে উঠেনি কোরবানির পশুর হাট

গোবিন্দগঞ্জে জমে উঠেনি কোরবানির পশুর হাট
গোবিন্দগঞ্জে জমে উঠেনি কোরবানির পশুর হাট

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: এখনো জমে উঠেনি কোরবানির পশুর হাট। হাটে প্রচুর পরিমান গরু, ছাগল উঠলেও তুলনা মাফিক ক্রেতা এখনো চোখে পড়েনি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী গোলাপবাগ হাটের গো-হাটি এবার মহাসড়ক সম্প্রসারণের কাজ চলমান থাকায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তরিত হয়েছে। সপ্তাহের রবি, বৃহস্পতিবার খামারি ও ক্রেতা সাধারণের সুবিধার্থে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী।

জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার সবচেয়ে বড় এ হাটটিতে হাজার হাজার কোরবানিযোগ্য গরু এবং ছাগল আমদানি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা এ হাট থেকে পশু কিনে অন্যত্র নিয়ে বিক্রি করে। পশু আনা-নেওয়ার জন্য ভটভটি, পিকআপ ও ট্রাকের যাতায়াতের সুবিধার্থে ঈদ উপলক্ষে হাটের স্থান পরিবর্তন সর্বমহলে প্রশংশা কুড়িয়েছে।

হাট ইজারাদার ফুল মিয়া জানান, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মার্কেট এবং মহাসড়ক সংলগ্ন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলায় কর্তৃপক্ষের সম্মতিক্রমে সাময়িকভাবে গো-হাটি এখানে আনা হয়েছে। এখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সুবিধা পাবে।

বিষয়টিতে পৌর মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, মহাসড়ক সম্প্রসারণ কাজ চলমান থাকায় যানজট এড়িয়ে ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আমি আশা করছি।

আরো খবর

সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে