সর্বশেষ খবরঃ

গোবিন্দগঞ্জে ছিনতাই ও রক্তাক্ত জখমে দুই জন আহতের ঘটনায় আটক-২

গোবিন্দগঞ্জে ছিনতাই ও রক্তাক্ত জখমে দুই জন আহতের ঘটনায় আটক-২
গোবিন্দগঞ্জে ছিনতাই ও রক্তাক্ত জখমে দুই জন আহতের ঘটনায় আটক-২

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি ::  গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে মারপিটকালে দুই সহোদরকে রক্তাক্ত জখম করে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

শুক্রবার ( ১৪ জুন ) গোবিন্দগঞ্জ উপজেলার ইউপির বাল্যা গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের পিতা আলহাজ্ব আ. হামিদ মণ্ডল বাদী হয়ে প্রতিবেশি রবিউল, রায়হান, মেজবাহুল, আ. রাজ্জাক গংদের অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দাখিল করেছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার গ্রামবাসীদের চাপের মুখে অভিযুক্তদের অনেকেই স্থানীয় বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আশ্রয় নেন। এর মধ্যে অভিযুক্ত আ. রাজ্জাকের পুত্র মেজবাহুল ও আবু রায়হানকে আটক দেখিয়ে পুলিশ তাদের দু’জনকে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে পাঠায়।

এ রিপোর্ট লেখাকালে শনিবার গভীর রাত পর্যন্ত গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা থানায় আশ্রয় নেয়া সব অভিযুক্তদের চালানের দাবিতে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের মূলগেটে অবস্থান নিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,পূর্ব থেকে উভয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলমান। ঘটনার দিন সকালে আহত আলু ব্যবসায়ী মামুন মণ্ডল স্থানীয় সূর্য্যগাড়ী আলু স্টোরে আলু কেনা-বেচার জন্য বাড়ি থেকে দুই লাখ টাকা নিয়ে বের হয়।

পথিমধ্যে আইয়ুব আলীর মনোহারী দোকানের সামনে পৌঁছামাত্র অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধভাবে তার পথরোধ করে মারপিটে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়। তাকে উদ্ধারে বড় ভাই বাবু মণ্ডল এগিয়ে গেলে তাকেও মারপিটে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩