সর্বশেষ খবরঃ

গুয়াতেমালায় কন্টেইনার থেকে ১২৬ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

গুয়াতেমালায় রাস্তায় পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। কন্টেইনারের ভেতর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। পুলিশকে খবর দিলে রবিবার তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র জানান,আমরা কন্টেইনারের ভেতর থেকে কান্নার শব্দ পাচ্ছিলাম। ভেতর থেকে কন্টেইনারে জোরে জোরে শব্দ করছিলেন তারা। দরজা ভেঙে দেখি ভেতরে ১২৬ অভিবাসী।

গুয়াতেমালার কর্তৃপক্ষের বরাতে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গুয়েতেমালার নুয়েভা কনসেপকিয়ন ও কোকালেস শহরের একটি রাস্তার পাশে পড়ে থাকে। ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীরা অর্থের বিনিময়ে তাদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার জন্য চুক্তি করে। কিন্তু কোনও কারণে পথেই ফেলে পালিয়ে যায় তারা।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে শতাধিক হাইতির নাগরিক। বাকিরা ঘানা ও নেপালের নাগরিক বলে জানা গেছে। অভিবাসীদের গুয়েতেমালান মাইগ্রেশন ইনস্টিটিউট পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

খবর সূত্র -বিবিসি।

আরো খবর

ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন