
চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, দিনাজপুর জেলা শাখার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ১জুন ) বিকালে বিএনপির প্রধান কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এছাড়াও জাতীয়তাবাদী শ্রমিক দল, দিনাজপুর জেলা শাখা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাকিম, সহ-সভাপতি সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর, সদস্য সচিব মোঃ নুর আলম, যুগ্ম আহবায়ক মোঃ জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক রমজান আলী তালুকদার, সদস্য সচিব মোঃ রাসেল ইসলাম,যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, গম গবেষণা ইনস্টিটিউট শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট সহ প্রমূখ।
দোয়া ও মোনাজাত পাঠ করেন সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ রমজান আলী তালুকদার।