সর্বশেষ খবরঃ

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর প্রতিনিধি:: যশোরে জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি )এর অভিযানে বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী মোঃ হয়রত আলী ( ৪৫) তিনহাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে| সে বেনাপোল পৌরসভাধীন সাদিপুর গ্রামের জমাত আলীর ছেলে|

বৃহষ্পতিবার ( ৪ জুন ) ভোর সকালে কোতয়ালী মডেল থানাধীন হামিদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হযরতকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা।

যশোর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মোঃ কামরুজ্জামান সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তা নিয়ে হামিদপুর বাজারস্থ পাকা সড়কের উপর বেনাপোল গামী অথৈয় সোহান পরিবহন থামিয়ে তল্লাশীকালে এ-১ সিটে বসে থাকা মাদক ব্যবসায়ীর হেফাযতে থাকা শুটকি মাছের মধ্যে লকুয়াতি ৩ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে|

ইয়াবা উদ্ধারসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হযরতকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে|

স্থানীয় সূত্রে জানা যায়,হযরত আলী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত| সর্বশেষ সে ঈদপরবর্তী টেকনাফ ভ্রমণে যায়| সেখান হতে ফেরার পথে শুটকি মাছের প্যাকেটে ইয়াবা বহণ করছিলো| অভিযানে হযরত আলীর সাথে থাকা অপর এক সহযোগী গ্রেফতার হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়|

আরো খবর

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা