সর্বশেষ খবরঃ

গাজার রাফাহ শহরে হামাস-ইসরায়েল রক্তক্ষয়ী সংঘর্ষ

গাজার রাফাহ শহরে হামাস-ইসরায়েল রক্তক্ষয়ী সংঘর্ষ
ছবি সংগৃহীত

গাজা উপত্যকার রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় রাস্তায় রাস্তায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি বাহিনীর সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। হামাসের অতর্কিত হামলায় আটজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার একদিন পর রকেট চালিত গ্রেনেড ও মর্টার শেল নিয়ে হামাস যোদ্ধারা নতুন করে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে।

ইসরায়েলি সেনাসদস্যদের গুলিতে রাফায় আরও ৯ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মানবিক সাহায্যপণ্য পৌঁছানোর কাজ সহজ করার জন্য ইসরায়েলি বাহিনী কিছু সময়ের জন্য ‘অভিযান’ স্থগিতের ঘোষণা দেওয়ার পর থেকে পণ্যবাহী ট্রাক বহর নিয়ে ব্যবসায়ী ও ত্রাণকর্মীরা অপেক্ষা করছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ৭ সপ্তাহের স্থল অভিযানে রাফাহ শহরের ৬০ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে এনেছে। এই সামরিক অভিযানে ২২ জন ইসরায়েলি সৈন্য এবং সাড়ে ৫০০ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

ইসরায়েলি হামলায় কোনো কোনো ফিলিস্তিনিদের পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে অভিযোগ আসছে। বার্তা সংস্থা এসোসিয়েটড প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি হামলায় কোনো কোনো পরিবারের চার প্রজন্মের সদস্যরা নিহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩