সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় বিসিএস ক্যাডার শিক্ষকদের তিনদিনব্যাপী কর্মবিরতি শুরু

গাইবান্ধায় বিসিএস ক্যাডার শিক্ষকদের তিনদিনব্যাপী কর্মবিরতি শুরু
গাইবান্ধায় বিসিএস ক্যাডার শিক্ষকদের তিনদিনব্যাপী কর্মবিরতি শুরু

আঃ খালেক মন্ডলঃ বিসিএস ক্যাডার শিক্ষকদের দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজ ইউনিট কলেজ চত্বরে মঙ্গলবার থেকে তিনদিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে।

কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো| খলিলুর রহমান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনিছা আক্তার বেগম চৌধুরী, নির্বাহী সদস্য প্রফেসর মোঃ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম আজাদ, কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আ.ফ.ম শহীদুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ ইফতেখারুর রহমান, সহযোগী অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, আশরাফুজ্জামান মিলন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ বাবুল আকতার, সহকারী অধ্যাপক মোঃ মমিনুল ইসলাম, ডঃ মুহম্মদ মিজানুর রহমান, খন্দকার মশিউর রহমান, আব্দুর রহিম, হারুন অর রশীদ, রায়হানুল ইসলাম পল্লব, প্রভাষক আশফাখুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, শিহাব উদ্দিন, আক্তারুজ্জামান রানা, মোঃ ওয়াশিম মিয়া, শারমিন চৌধুরী, সাবিনা ইয়াসমিন, রাশেদ মিয়া, রাগীব শাহরিয়ার, আনারুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ ৩য় গ্রেডে উন্নিতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভূক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হিভ‚তদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবী আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছে।

তারা আরও বলেন, উক্ত দাবিগুলো পূরণ না হওয়ায় কলেজের সকল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক তিনদিনব্যাপী এই কর্মবিরতি পালন করা হচ্ছে।

আরো খবর

বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
বেনাপোলে প্রভাবশালীদের দখলে কোটি কোটি টাকা মূল্যের সরকারী জমি
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ সংসদে পাস
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
প্রবল ঝড়ে নৌকা ডুবিতে এখনো নিখোঁজ ৪ মৌয়াল
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
যশোরে তেল নেওয়ার সময় মোটরসাইকেলে অগ্নিকাণ্ড
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানির অনুমোদন
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এক দিনে ১০ মৃত্যু
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান
দস্যু দমনে সুন্দরবনে যৌথ অভিযান