সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনিয়োগের চেক বিতরণ

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটিডের পলাশবাড়ী শাখার উদ্যোগে ৪% রেয়াতী মুনাফায় হলুদ, মরিচ, আদা ও রসুনের চাষের জন্য বিভিন্ন এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ৩ অক্টোবর ) সকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিস মাঠে ধাপেরহাট বাজার, সাদুল্লাপুর বাজার, কোমরপুর বাজার ও কচুয়াহাট বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রান্তিক কৃষকদের মাঝে এসব বিনিয়োগের চেক বিতরণ করা হয়।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া জোনের এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড এ.এন.এম মুফিদুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক, এআইবিএল আবেদ আহাম্মদ খান।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এভিপি মো. সাখাওয়াত হোসেন ও ইভিপি ও বিভাগীয় প্রধান সিএম এ আইডি-২ মোঃ মনজুর হাসান।

অন্যান্যদের মধ্যে সাদুল্লাপুর বাজার এজেন্ট ব্যাংকি আউটলেটের স্বত্তাধিকারী আমিনুল ইসলাম,ধাপেরহাট বাজারের আব্দুল মান্নাফ,প্রান্তিক কৃষকদের মধ্যে আমিনুল ইসলাম, মাহাদুল ইসলাম, রাইসুল ইসলাম ও জুয়েল খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল আহসান। শেষে উপরোক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটের ১৩৯ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৭৭ লাখ ৬০ হাজার টাকার বিনিয়োগের চেক বিতরণ করা হয়।

আরো খবর

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল শেষে আটক-২
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভুয়া সংবাদ প্রকাশে গোপালগঞ্জের ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল