সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় আগামীকাল ইজতেমা শুরু

গাইবান্ধায় আগামীকাল ইজতেমা শুরু
গাইবান্ধায় আগামীকাল ইজতেমা শুরু

আঃ খালেক মন্ডল :: গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা ইজতেমা মাঠের সকল প্রস্তুতি সম্পূর্ন হয়েছে।মাঠে জমায়েত হচ্ছে তাবলীগ জামাতের মুসল্লিরা।

আগামীকাল ( ১৮ জানুয়ারী ) শুরু হয়ে ( ২০ জানুয়ারি ) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী চলবে এই জেলা ইজতেমা।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন মাঠেরহাট সংলগ্ন ইটভাটা মাঠে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের আয়োজনে এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমায় জেলার বাসিন্দারাসহ আশপাশের জেলার বহু মুসল্লির সমাগম ঘটবে।আগত  মুসল্লিদের সহ ইজতেমা মাঠ এলাকায় কঠোর নিরাপত্তা প্রদানে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা জোড়দার করেছে জেলা পুলিশ।

বুধবার ( ১৭ জানুয়ারী ) দুপুরে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমা মাঠে উপস্থিত হয়ে মাঠের আইন- শৃঙ্খলা রক্ষা, বিশেষ নিরাপত্তার নিমিত্ত সর্বোচ্চ সতর্কতা ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন । পরিদর্শনকালে জেলা তাবলীগ জামাতের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) মোঃ ইবনে মিজান,সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা।

সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তাসহ গাইবান্ধা জেলা ইজতেমা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩