সর্বশেষ খবরঃ

গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্যনির্বাহী কমিটি গঠন

গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্যনির্বাহী কমিটি গঠন
গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্যনির্বাহী কমিটি গঠন

আঃ খালেক মন্ডল:: গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্য নির্বাহী কমিটি গঠন কল্পে এক জরুরী সভা বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারি ) পৌরসভার কর আদায় শাখায় অনুষ্ঠিত হয়।সভার সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের আহবায়ক ও পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক।

সভার শুরুতে সকল ভাষা শহীদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণদের মৃত্যুতে প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য দেন পৌর নিবাহী কর্মকর্তা মো. আব্দুল হানিফ সরদার, সহকারী প্রকৌশলী আ.ন.ম.আসাদুজ্জামান,সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,জেলা পৌরকর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসিয়েশনের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম,আব্দুল আহাদ বাবু, অমিতাভ চক্রবর্তী, মোঃ নূর হোসেন,মিজানুর রহমান,মধু মিয়া, হাফিজুর রহমান হিরু, যুধিষ্ঠির চন্দ্র সরকার, লুৎফর রহমান ও ফয়সাল আহমেদ প্রমুখ।

বক্তারা পৌর কর্মচারীদের ঐক্য,দাবী দাওয়া পূরণের লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন।পরে আগামী ৩ ( তিন ) বছরের জন্য একটি সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব পেশ করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

মোঃ আবদুল আহাদ বাবুকে সভাপতি এবং মোঃ নূর হোসেন সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী,সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধক্ষ্য হাফিজুর রহমান হিরু, সদস্য মোঃ লুৎফর রহমান,মোঃ ফয়সাল আহমেদ।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩