সর্বশেষ খবরঃ

খুলনা থানায় বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা

খুলনা থানায় বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা
খুলনা থানায় বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাদি হয়ে খুলনা সদর থানায় এ মামলা দায়ের করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’শীর্ষক এক আলোচনা সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।

যা বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচার করা হচ্ছে। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তিনি কটূক্তিপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার উপক্রম ঘটাতে পারে।

এ ব্যাপারে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, আসামি এ ধরনের বক্তব্য প্রদান করে জঘন্যতম অপরাধ করেছেন। এ ঘটনায় তিনি মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ আরও অজ্ঞাতনাম ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

আরো খবর

রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
রোটারি ক্লাবের আয়োজনে বেনাপোলে চক্ষু চিকিৎসা শিবির
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস