সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে কাল থেকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু

খাগড়াছড়িতে কাল থেকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু
খাগড়াছড়িতে কাল থেকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি ) টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন।

বুধবার( ২৩অক্টোবর )সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের।

সংবাদ সম্মেলন সিভির সার্জন ডাঃ মোঃ ছাবের জানান,নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উদ্যোগে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম ও ১০ম শ্রেণী কিশোরী, ১০- ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

২৪অক্টোবর থেকে খাগড়াছড়ি জেলার ৯উপজেলায় ৩৬হাজার ৫৭জন কিশোরীদের মাঝে এইচপিভি টিকা প্রদান করা হবে ।

জানা যায়,দেশব্যাপী ১৮দিন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। তারমধ্যে প্রথম ২সপ্তাহে ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী কেন্দ্রসমূহে টিকাদান কার্যক্রম চলবে।দ্বিতীয় ধাপে ৮ দিন কমিউনিটির অস্থায়ী ও স্থায়ী কেন্দ্ৰগুলোতে টিকা প্রদান করা হবে।ক্যাম্পেইনের এইচপিভি টিকাদান সেশন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন।

সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। এইচপিভি ক্যাম্পেইন টিকাদান সেশন চলাকালীন নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার