সর্বশেষ খবরঃ

ক্ষমা চেয়ে বলেন আমার মন্তব্যটি বিষয়বস্তুর বাইরে নেওয়া হয়েছেঃ নোরা ফাতেহি

ক্ষমা চেয়ে বলেন আমার মন্তব্যটি বিষয়বস্তুর বাইরে নেওয়া হয়েছেঃ নোরা ফাতেহি
নোরা ফাতেহি

বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহি। কয়েক মাস আগে রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে উপস্থিত হয়ে নোরা ফাতেহি বলেছিলেন— ‘আমি নারীবাদে বিশ্বাসী নই। নারীবাদ আমাদের সমাজকে বিপর্যস্ত করেছে।’ এ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে ওই সময়ে জোর চর্চা হলেও মুখে কুলুপ এঁটেছিলেন নোরা।

ম্যাশেবল ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন নোরা ফাতেহি। এ আলাপচারিতায় তিনি জানান,যারা সত্যিকারের নারীবাদী, যারা নারীদের অধিকার নিয়ে সোচ্চার তাদের জন্য এই মন্তব্য নয়। এটি পশ্চিমা বিশ্বের তথাকথিত নারীবাদীদের উদ্দেশ্যে বলেছিলেন বলেও জানান এই অভিনেত্রী।

নোরা ফাতেহি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই, এই সমস্যা কেবল ভারতের নয়। আমরা এখনো সংস্কৃতি ও মূল্যবোধের কদর করি। কিন্তু পশ্চিমে, বহু মানুষ আছেন, যারা মনে করেন একাই সব কিছু করা যায়। এমনকি তারা মনে করেন, একাই সন্তানধারণ ও লালনপালন করা যায়। অবশ্যই, আপনি সেটা করতে পারেন। কিন্তু আপনি সেটাকে উৎসাহ দেবেন কেন? বরং একক পরিবার গড়তে উৎসাহ দেওয়া উচিত নয়।’

নিজের অভিজ্ঞতা উল্লেখ করে নোরা ফাতেহি বলেন, ‘আমি একটি ডিভোর্স পরিবার থেকে এসেছি। আমার বয়স যখন ১০-১১ বছর, তখন আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। সুতরাং সিঙ্গেল মায়ের উপরে কতটা নেতিবাচক প্রভাব পড়ে তা আমি দেখেছি। সন্তান বাবা-মায়ের সঙ্গে বেড়ে উঠুক— আমি এই ধারনার পক্ষে।’

ক্ষমা চেয়ে নোরা ফাতেহি বলেন, ‘আমার মন্তব্যটি বিষয়বস্তুর বাইরে নেওয়া হয়েছে। কেউ যদি আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকেন, তবে আমি ক্ষমা প্রার্থনা করছি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমি বক্তব্যটি দিইনি। অভিজ্ঞতার ভিত্তিতে মন্তব্য করেছিলাম। কারণ আমি পশ্চিমা দেশে বেড়ে উঠেছি।’

নোরা ফাতেহি কেবল আইটেম গানেই সীমাবদ্ধ নেই। অভিনয়েও সরব হয়েছেন। চলতি বছরের মুক্তি পেয়েছে তার অভিনীত  ‘ক্র্যাক’।

আদিত্য দত্ত পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রের অভিনয় করেন— অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি।    এছাড়াও বেশ কটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী