সর্বশেষ খবরঃ

কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়

কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়

আলী হামজা, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, সেবার মান উন্নয়ন এবং জনসাধারণের ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

সভায় বক্তব্য দেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী, উপজেলা যুব কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী তার বক্তব্যে বলেন,“কেশবপুরকে একটি সুশাসনভিত্তিক, চাঁদাবাজি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় আমরা এই লক্ষ্য অর্জন করতে পারবো। কোনো অবস্থাতেই চাঁদাবাজি বরদাশত করা হবে না। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং সরকারি সেবাকে আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে উপস্থিত কর্মকর্তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো খবর

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৪
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ নিহত ৫
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
কেশবপুরে সরকারী কর্মকর্তাদের সঙ্গে এমপি মোক্তার আলীর মতবিনিময়
নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলায় কারাগারে যুবক
নড়াইলে সাইবার সুরক্ষা আইনে মামলায় কারাগারে যুবক
খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন
খাগড়াছড়িতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন
দিনাজপুর বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবেঃ সৈয়দ জাহাঙ্গীর আলম
দিনাজপুর বাস টার্মিনালকে আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবেঃ সৈয়দ জাহাঙ্গীর আলম
চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
কেশবপুরের এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি
বেনাপোলে মাদক বিক্রেতাদের হামলায় ব্যবসায়ী আহত